চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 ১০ লাখ নতুন গ্রাহক ও ৩৯০০ কোটি টাকার আমানত পেল এফএসআইবি

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৩৭ পিএম, ২০২৫-০৬-০২

  ১০ লাখ নতুন গ্রাহক ও ৩৯০০ কোটি টাকার আমানত পেল এফএসআইবি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবি) গত নয় মাসের চ্যালেঞ্জিং সময়ের মধ্যেও ১০ লাখ নতুুন গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছে যার মাধ্যমে ৩ হাজার ৯ শত কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে। এর মাধ্যমে ব্যাংকটি সাধারণ মানুষ ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে চেষ্টা করে যাচ্ছে।

সমতাভিত্তিক বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, এসএমই বিনিয়োগের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও জাতীয় স্বার্থরক্ষায় এবং পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ব্যাংকটি।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “শরীয়াহর উদ্দেশের আলোকে আমাদের কৌশল হলো কল্যাণমূখী অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং, যে এলাকার আমানত সেখানেই বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান এবং উৎপাদনমূখী ক্ষুদ্র ও মাঝারী বিনিয়োগের অগ্রাধিকার”। ইসলামী শরীয়ার অন্যতম মূলনীতি হচ্ছে সম্পদের ন্যায়ভিত্তিক বন্টন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এ সম্পর্কে ব্যাংকের চেয়ারম্যান আরো বলেন, “ক্ষুদ্র আমানতকারী, এসএমই বিনিয়োগ, উদ্দ্যোক্তা তৈরি, কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনকে ভিত্তি করেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খুব দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসবে”।

আমানত সংগ্রহের জন্য ব্যাংকটি বড় কর্পোরেট ডিপোজিটরদের পাশাপাশি ক্ষুদ্র আমানতকারীদের ওপর গুরুত্ব আরোপ করছে। মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আমানত নির্ভর না হয়ে ব্যাংকের ব্যবসা-নির্ভর হওয়া উচিত। এ কারণেই আমরা ক্ষুদ্র আমানতকারী, ক্ষুদ্র বিনিয়োগগ্রহীতা এবং বিনিয়োগ বিকেন্দ্রীকরণে মনোনিবেশ করছি যাতে দীর্ঘমেয়াদী উন্নয়নকে স্থিতিশীল করা যায়। দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের নতুন বোর্ড রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি আরব, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেমিট্যান্স এজেন্সির সাথে চুক্তি করেছে ব্যাংকটি।

খেলাপী ও মন্দ বিনিয়োগ আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ইচ্ছাকৃত খেলাপী বিনিয়োগগ্রহীতাদের থেকে অর্থ উদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের স্থাপনায় ব্যানার, ফেস্টুন টাঙানোসহ সামাজিক চাপ বৃদ্ধির কৌশলও প্রয়োগ করছে কর্তৃপক্ষ। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে সকল কর্মকর্তার মূল্যায়ন ও অধিকাংশ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টি, এসএমই উদ্দ্যোক্তাদের সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ব্যাংকটির সকল কার্যক্রম নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। ইসলামী শরীয়াহর আলোকে সাধারণ মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক অর্থনীতি বিনির্মাণের প্রত্যয়ে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর